"RAND
Corporation কে মনে হয় তেমন কেউই চেনেন না। অল্প কথায়, ভদ্রভাবে, চেনাতে
গেলে বলতে হবে, ইউ.এস.এ এর সরকার ও সামরিক শক্তির গতিধারা নির্ধারণে
নেপথ্যের 'বুদ্ধিজীবী' হচ্ছে এই প্রতিষ্ঠানটি। আমেরিকার, ওয়ার এগেইনস্ট
টেররিসম এ এরা খুবই সক্রিয় ভুমিকা পালন করছে। খুবই লো প্রোফাইল এই
প্রতিষ্ঠানটির। এদের ওয়েব সাইটে গেলে কেউ ধারনাও করবে না যে, এক হিসাবে,
বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী কিছু প্রতিষ্ঠানের একটি এটি।প্রতিষ্ঠানটি ইসলামিস্ট সমাজের দৃষ্টিগোচরে আসে মূলত শহীদ আনওয়ার আল আওলাকির বিখ্যাত বক্তৃতা "ব্যাটল অফ হার্টস এন্ড মাইন্ডস" এর মাধ্যমে। বক্তৃতায় আনওয়ার আল আওলাকি, ইউ.এস.এ এর সরকারের জন্য রেন্ড কর্পোরেশনের তৈরী করা একটি 'রোড ম্যাপ' কে তুলে ধরেন। 'বিল্ডিং মডারেট মুসলিম নেটওয়ার্ক' নামে এই রোড ম্যাপটিতে মূলত মুসলিম বিশ্বে 'ইসলাম কেন্দ্রিক' জাগরণ ঠেকাতে মার্কিন সরকারেরে কি কি ধরনের পদক্ষেপ নেয়া উচিত তার দিক নির্দেশনা দেয়া হয়েছে। এটা কোনো গোপন ডকুমেন্ট নয়, ইন্টারনেট এ পাওয়া যায়। নিচে পিডিএফ এর লিংক দিচ্ছি।
দেশের সাম্প্রতিক পরিস্থিতি: 'ধর্মনিরেপক্ষতা' 'জাতীয়তাবাদ' ইত্যাদি চেতনার জোয়ার, স্যেকুলারিজ্ম এর জয়গান, সেক্যুলার ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান গুলোর প্রচার মাধ্যমে উল্লেখযোগ্য উপস্থিতি, নাস্তিকতাবাদের সন্মাননা, ইসলাম ভিত্তিক আন্দোলনের বৈরী প্রচারণা, বিকৃত ইসলামের ( কাদিয়ানী ও আরো অন্যান্য ) স্বীকৃতির প্রচারণা ইত্যাদি মাথায় রেখে ডকুমেন্টটাতে উঁকি দিলে 'ধাক্কা' খাবেন।
মার্কিন সরকার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছেন, 'ইসলাম' কি সেটা আমাদের শেখাতে। মুর্খ মুসলিম বিশ্ব কি আর জানে ইসলাম কি? তাই আজ ক্রুসেডারদের বংশধররা দ্বায়িত্ব নিয়েছে মুসলিম বিশ্বকে ইসলামিক করতে।
ডকুমেন্টটা শুরু হয় এভাবে, "যে আন্দোলন এই মুহুর্তে মুসলিম বিশ্ব জুড়ে চলছে তা মূলত আদর্শের সংঘাত ..."
পৃষ্ঠা ৬৬ তে সংজ্ঞা দেয়া হয়েছে একজন 'মডারেট মুসলিম' এর। ইসলামী শরীয়াকে আইনের মূল উত্স না মানাকে একটি শর্ত ধরা হয়েছে।
পৃষ্ঠা ৭৮ এ বলা হয়েছে কিভাবে সমাজের 'মডারেট মুসলিম' দের সাহায্য করা হবে। লিবারাল ও সেক্যুলার শিক্ষাবিদদের ও একটিভিস্টদের সর্বাত্মক সহযোগীতা দেয়া হবে।
সামারি পৃষ্ঠা xxii তে বলা হয়েছে কাদের কে পার্টনার হিসাবে নিতে হবে। লিবারাল ও সেক্যুলার মুসলিম শিক্ষাবিদ, মডারেট জার্নালিস্ট ও রাইটার, ইয়াং মডারেট ইসলামিক স্কলার, কমিউনিটি একটিভিস্টদের ইত্যাদি।
আসলে প্রতি পৃষ্ঠাতেই চমক আছে। খুবই পরিষ্কার ভাবে দেখতে পারবেন, যে কোনো মুসলিম অধ্যুষিত দেশে যা ঘটছে, যেভাবে ঘটছে, তা এই ডকুমেন্টর 'নকশা' অনুযায়ীই ঘটছে। --------------Mohammad Bhuyan
পড়তে চাইলে,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন